হোল্ডিং নম্বর প্লেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল পৌরসভায় ডিজিটাল হোল্ডিং নম্বর প্লেট স্থাপনের কাজ শুরু হয়েছে। বেসরকারি সংস্থা রেডি নম্বর প্লেট স্থাপনের কাজ করছে। গতকাল বুধবার দুপুরে পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত এক সমাবেশে কাজের উদ্বোধন করেন সাবেক সাংসদ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈফ হাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মোস্তফা কামাল। অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবির, মহিলা কাউন্সিলর নাজনীন সুলতানা প্রমুখ। পৌর এলাকায় প্রায় ১২ হাজার হোল্ডিং রয়েছে।