প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রিয় ছড়াকার হোসনে আরার ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ মার্চ। প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক মরহুম মো. মোদাব্বেরের স্ত্রী ও ড. মুহম্মদ শহীদুল্লাহ্র ভ্রাতুষ্পুত্রী তিনি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করতে তাঁর সব আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পরিবার। পঞ্চাশের দশকের তাঁর বিখ্যাত ছড়া ‘সফদার ডাক্তার মাথাভরা টাক তার, খিদে পেলে পানি খায় চিবিয়ে’ আজও অনেকের মুখস্থ। তিনি ব্রিটিশবিরোধী আন্দোলন ও ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং মুক্তিযুদ্ধে সহযোগিতা করেন। বাংলা একাডেমি ও শিশু একাডেমী পুরস্কারও পেয়েছেন তিনি। বিজ্ঞপ্তি।