হোসিয়ারি শ্রমিককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় সবুজ মিয়া (১৭) নামের এক হোসিয়ারি শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করে টাকা ও মুঠোফোনের সেট নিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল শুক্রবার ফতুল্লার রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। সবুজ রঘুনাথপুর এলাকার মোক্তার হোসেনের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সবুজ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার মোহামঞ্চদ আলীর হোসিয়ারি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার সারা রাত তিনি কারখানায় কাজ করেন। গতকাল সকাল সাতটার দিকে বেতন ও ঈদ বোনাসের টাকা নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। পথে রঘুনাথপুর এলাকায় হিরীসহ কয়েকজন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। তারা টাকা ও মুঠোফোনের সেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সবুজ বাধা দেন। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁকে ছুরি দিয়ে আঘাত করে টাকা ও মুঠোফোন সেট নিয়ে যায়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সবুজ মারা যান।