হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতিকৃতি স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে বিশিষ্ট রাজনীতিক ও বাঙালির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রবক্তা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় হল গেটে এই প্রতিকৃতি উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজান উদ্দিন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ সায়েন উদ্দিন, ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের পরিচালক অধ্যাপক স্বরোচিষ সরকার, ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক অধ্যাপক টি এম এম নূরুল মোদ্দাসের চৌধুরী, প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক তাজুল ইসলাম, বিভিন্ন হল প্রাধ্যক্ষসহ হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।