হোসেনপুরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িত সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তাঁরা হলেন, উপজেলা ছাত্রলীগের সদস্য মাসুদ মিয়া (২৫), সুমন মিয়া (২৩), ছোটন (২৫), মিজানুর রহমান (২৬), মোফাজ্জল (২৫), লিখন (২৪) ও বাবুল (২৭)। তাঁদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মো. আলী আহসান তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।