হোসেনপুরে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ, আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের হোসেনপুর সদর বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হারেঞ্জা গ্রামের শাহ আলম ও মোখলেস উদ্দিনের বিরোধের জের ধরে উভয় পক্ষের কয়েকজন পাল্টাপাল্টি মারধরের শিকার হন। গতকাল শনিবার দুপুরে বাচ্চু মিয়া পক্ষের শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সদর বাজারে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে তাঁরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম, উপপরিদর্শক (এসআই) শাহজাহান খান, কনস্টেবল আবু ইউসুফ ও সোহান ইসলাম আহত হন। এ ঘটনায় আরও ছয় ব্যক্তি আহত হয়েছে। ওসি মাহবুব আলম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।