হোসেনের ছয় দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা নারায়ণ চন্দ্র দত্ত হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি মোহাম্মদ হোসেনকে ছয় দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম রেজাউল করিম গতকাল রোববার এ রিমান্ড মঞ্জুর করেন।মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক গাজী আতাউর রহমান গতকাল হোসেনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। হোসেনকে গত শনিবার মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।এর আগে এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক আছেন নিহত নারায়ণের গাড়িচালক কামরুল হাসান, নারায়ণের চেম্বারের ব্যবস্থাপক সাইফুর রহমান, কম্পাউন্ডার তারিকুল ইসলাম, বকুল মিয়া, সাঈদ, রফিকুল ইসলাম ও মো. মিন্টু।গত ২৩ আগস্ট ভোররাতে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক ভবনে খুন হন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাহী পর্ষদের সদস্য নারায়ণ চন্দ্র দত্ত। এ হত্যা মামলায় ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রফিকুল ইসলাম, মিন্টু, সাইদুর, পিচ্চি কামাল, পেদা মাসুদ ও ফয়সাল।