হ্যাকারদের কবলে দুই মন্ত্রণালয়ের ওয়েবসাইট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।গতকাল শনিবার বিকেল থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (.িসড়বফঁ.মড়া.নফ) হ্যাক্ড হয় বলে প্রথম আলোকে জানিয়েছেন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। ওয়েবসাইটটি খুললেই প্যাচার দুটি চোখের মতো একটি চিত্র দেখা যায়। এই চিত্রের মধ্যে কিছু দৃশ্যত অসংলগ্ন কথা লেখা। একই ধরণের লেখা আসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopme.gov.bd)। রাতে দেখা গেছে, মন্ত্রণালয় দুইটির সাইটে ‘এই সাইট সাময়িকভাবে বন্ধ’ ইত্যাদি লেখা।