হ্যাকিংয়ের শিকার মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট (www.cabinet.gov.bd) গতকাল শনিবার হ্যাকিংয়ের শিকার হয়। অবশ্য এর কিছুক্ষণ পর ওয়েবসাইটটি ঠিক হয়ে আগের অবস্থায় ফিরে আসে।

গতকাল বিকেলে ওয়েবসাইটটি খুললেই দেখা যায় ভারতীয় পতাকা উড়ছে। নিচে লেখা ‘হ্যাকড বাই ব্ল্যাক ড্রাগন’। নিচে লেখা ইন্ডিয়ান হ্যাকারস অনলাইন স্কোয়াড।