হ্যাজাকের আলোয় জুয়ার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে দুই মাস ধরে জুয়ার আসর বসছে। হ্যাজাক লাইটের আলোয় রাতভর চলে এ আসর।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সপ্তাহের বৃহস্পতি ও রোববার নোয়াগাঁও গ্রামের পেছনে বীজতলার এক খণ্ড জমিতে ওয়ান-টেন নামে জুয়ার আসর বসে। আতকাপাড়া গ্রামের আওয়ামী লীগ কর্মী সোনা মিয়া ও আনু মিয়ার নেতৃত্বে নোয়াগাঁও গ্রামের জুয়াড়ি আবু মিয়া, আক্কাস মিয়া, আলম মিয়াসহ আট-দশজন এ আসর জমিয়ে রাখেন। তাঁরা রাত ১০টার পর সেখানে হ্যাজাক লাইট জ্বালিয়ে জুয়ার আসর পরিচালনা করেন। নাম প্রকাশ না করার শর্তে একজন স্কুলশিক্ষক বলেন, চোরের ভয়ে রাতে ভালো করে ঘুমানো যায় না। অহরহ ছিনতাইয়ের কারণে সন্ধ্যার পর সড়ক দিয়ে চলাচল করা যায় না। আওয়ামী লীগ কর্মী সোনা মিয়া ও আনু মিয়া অভিযোগ অস্বীকার করেন। তাঁরা জানান, অসামাজিক কার্যক্রমে বাধা দেওয়ায় একটি স্বার্থান্বেষী মহল তাঁদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটাচ্ছে।ধরমপাশা থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘জুয়া খেলার সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই।’