হ্যান্ডবল প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার আন্ত-অনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে উভয় বিভাগে কৃষি অনুষদ জয়ী হয়েছে। বেলা তিনটায় মেয়েদের বিভাগে ২-১ গোলে পশুপালন অনুষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কৃষি অনুষদ। পরে বিকেল পাঁচটায় ছেলেদের বিভাগে ৫-৩ গোলে পশুপালন অনুষদকে পরাজিত করে কৃষি অনুষদ চ্যাম্পিয়ন হয়। ২০ জানুয়ারি শুরু হওয়া এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের মধ্যে ছেলেদের ছয়টি ও মেয়েদের চারটি দল অংশ নেয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন উপাচার্য মো. আলী আকবর। এ সময় সহ-উপাচার্য মো. জসিমউদ্দিন খান, ছাত্রবিষয়ক উপদেষ্টা সচ্চিদানন্দ দাস চৌধুরী, প্রক্টর এ কে এম জাকির হোসেন, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।