প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লি. কিউট হ্যান্ডবল লিগে গতকাল সোমবার ছয়টি খেলা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত লিগে গতকাল ফেনী ক্রীড়াচক্র ৩-২ গোলে মুক্তবিহঙ্গ ক্লাবকে, রামপুর ক্রীড়াচক্র ৫-২ গোলে ভোরবাজার ক্রীড়াচক্রকে, ব্রাদার্স ক্লাব ১-০ গোলে লিভারপুল ক্লাবকে, রামপুর ক্রীড়াচক্র ৬-২ গোলে বিএস ক্লাবকে, সকার ক্লাব ৯-১ গোলে জুনিয়র সকারকে পরাজিত করে। লিভারপুল ১-১ গোলে দাগনভুঞা স্পোর্টিং ক্লাবের সঙ্গে ড্র করে। গত রোববার খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমীর হোসেন। খেলায় ১৫টি দল অংশ নিয়েছে।
ফেনী অফিস