হ্যান্ডবলে চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত আন্তকলেজ হ্যান্ডবল প্রতিযোগিতায় কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজ দল ঢাকা বোর্ডে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল সোমবার দুপুর ঢাকার মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজের মাঠে নরসিংদীর শহীদ আসাদ গার্লস স্কুল অ্যান্ড কলেজ দলের মধ্যে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। এতে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে পৌর মহিলা কলেজ দল শহীদ আসাদ কলেজ দলকে ৩-২ গোলে পরাজিত করে। পৌর মহিলা কলেজ দলের ক্রীড়াশিক্ষক সালমা হক এ তথ্য নিশ্চিত করেছেন।