হ্রদে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা থেকে রাঙামাটি বেড়াতে এসে কাপ্তাই হ্রদে নিখোঁজ কলেজছাত্র গোলাম আহমদ নেহালের লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় পর্যটন করপোরেশনের ঝুলন্ত সেতুর পাশে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নেমে তিনি নিখোঁজ হন।
জানা যায়, তিন বন্ধুর সঙ্গে ঢাকা থেকে রাঙামাটি বেড়াতে আসেন ঢাকার মোহাম্মদপুর সেন্ট্রাল কলেজের ছাত্র গোলাম আহমদ। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে চার বন্ধুর সঙ্গে সাঁতার কাটতে গিয়ে তিনি নিখোঁজ হন।
পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসকে জানান। পরে রাত সাড়ে ১০টার দিকে গোলাম আহমদের লাশ হ্রদ থেকে উদ্ধার করা হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি আবদুর রশীদ জানান, গোলাম আহমদের স্বজনেরা গতকাল লাশ নিয়ে ঢাকায় রওনা হন।