হয়রানি করতেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিপরিষদের বৈঠকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের খসড়া অনুমোদনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। তাদের দাবি, সরকারের মেয়াদের শেষ সময়ে এসে মানবাধিকার লঙ্ঘন ও আইনের অপব্যবহারের মাধ্যমে নিরীহ মানুষকে হয়রানি করার উদ্দেশ্যেই এ আইন অনুমোদন করা হয়েছে।গতকাল বুধবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এসব কথা বলেন।বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতা খর্ব করার হীন উদ্দেশ্যে এটি অনুমোদন করা হয়েছে।