প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, প্রতিবাদ করেই যৌন হয়রানি থেকে রক্ষা পাওয়া যাবে না। রক্ষা পেতে হলে সমাজ ও রাষ্ট্র থেকে প্রতিকারের ব্যবস্থা থাকতে হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বগুড়ার শেরপুরে গত বুধবার আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।উপজেলা মুক্তমঞ্চে স্থানীয় মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠন আয়োজিত এ সমাবেশে সুলতানা কামাল আরও বলেন, বাংলাদেশের নারীরা দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। মৌলবাদের বিরুদ্ধে যা করা হয়েছে তা নারীরাই করেছে।বেলা ১০টায় সংগঠনের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে এই সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু, মোজাম্মেল হক লালু, রওশন জাহান পারভীন, আজমী আরা পারভীন, স্বাধীন কুমার কুন্ডু, আবদুস সাত্তার প্রমুখ।