হয়রানি রোধে তথ্যবোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনসেবার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভূমি কার্যালয়ে সেবা-সংক্রান্ত তথ্যবোর্ড স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা ভূমি কার্যালয়ের উদ্যোগে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবির সহযোগিতায় তথ্যবোর্ডটি স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান, সনাকের সভাপতি জোবায়দা খাতুন, টিআইবির এরিয়া ম্যানেজার এস এম আতিকুর রহমান, সনাকের তথ্য প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ। এ ছাড়া হয়রানি রোধে সেবাগ্রহীতাদের জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভূমি কার্যালয়ে একটি অভিযোগ বাক্সও স্থাপন করা হয়েছে।