হয়রানি রোধে মাইকে প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জ উপজেলায় ভূমিসংক্রান্ত বিষয়ে হয়রানি ও প্রতারণা রোধ এবং জনসচেতনতা সৃষ্টি করতে এলাকায় মাইকে প্রচার চালাচ্ছে উপজেলা রাজস্ব সার্কেল (দক্ষিণ)। জানা গেছে, কেরানীগঞ্জে একশ্রেণির ভূমি দালাল চক্র এলাকার লোকজনকে ভূমির নামজারি, খাজনা, রেজিস্ট্রিসহ ভূমিসংক্রান্ত কাজকর্ম করিয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। জনসাধারণ যেন ভূমি দালাল চক্র ও প্রতারকদের হাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য গতকাল সোমবারসকাল থেকে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাইকে প্রচার চালানো হচ্ছে।  উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার সরকার বলেন, ভূমিসংক্রান্ত কাজকর্মে জনসাধারণ যাতে দালাল চক্র ও প্রতারকদের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার না হয়, সে জন্য মাইকে প্রচার করা হচ্ছে।