প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ইডেন কলেজের ছাত্রীকে বাসে যৌন হয়রানি করার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে জড়িত ব্যক্তির শাস্তির দাবি জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি। ৬৮টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের ওই প্ল্যাটফর্ম গতকাল বুধবার এক বিবৃতিতে বলেছে, ইডেন কলেজের স্নাতকোত্তর শ্রেণির একজন ছাত্রী গত শনিবার নোয়াখালী থেকে বাসে ঢাকায় আসেন। পথে তাঁর সঙ্গে অশালীন আচরণ এবং বাজে মন্তব্য করেন গাড়িটির সুপারভাইজার। বিজ্ঞপ্তি