হয়রানির নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহবুবুল হক চৌধুরীর সিলেটের বাসায় গত রোববার রাতে পুলিশ তল্লাশি অভিযান চালায়। এ ঘটনাকে হয়রানি হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) সাখাওয়াত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন ও কলিম উদ্দিন আহমদ মিলন এক যৌথ বিবৃতিতে বলেন, জঙ্গিবাদ বিস্তারের এই সময়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের বাসাবাড়িতে তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে।