হয়রানির প্রতিবাদ গাজীপুরের ওষুধ ব্যবসায়ীদের
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির প্রতিবাদ জানিয়েছেন গাজীপুরের বৈধ ড্রাগ লাইসেন্সধারী ওষুধ ব্যবসায়ীরা। গতকাল রোববার তাঁরা শহরে মিছিল করে জেলা প্রশাসক বরাবর সঞ্চারকলিপি দিয়েছেন।ওষুধ ব্যবসায়ীরা জানান, ওষুধ ব্যবসার ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স, সরকারি কর প্রদান ও লাইসেন্স নবায়ন করা, দোকান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ কোম্পানিকে ফেরত দেওয়া সত্ত্বেও ভ্রাম্যমাণ আদালত মাঝে মাঝে অভিযান চালিয়ে জরিমানা ও দণ্ড দিচ্ছেন। ভ্রাম্যমাণ আদালতের হাত থেকে রক্ষা এবং জীবন রক্ষাকারী ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান ব্যবসায়ীরা। এ দাবিতে গতকাল সকালে গাজীপুর ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতারা মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে একটি সঞ্চারকলিপি দেন। সমিতির সভাপতি মো. মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক কাওছার মাহমুদের নেতৃত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোফাজ্জল হোসাইন, আশরাফুল ইসলাম, মোফাজ্জল হোসেন, মফিজুল ইসলাম প্রমুখ।