হুমায়ূন আহমেদের মা আইসিইউতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় ছেলে প্রয়াত হুমায়ূন আহমেদের সঙ্গে মা আয়েশা ফয়েজ। ছবি: ফাইল ফটো
বড় ছেলে প্রয়াত হুমায়ূন আহমেদের সঙ্গে মা আয়েশা ফয়েজ। ছবি: ফাইল ফটো

জনপ্রিয় কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে অসুস্থতা বোধ করলে তাঁকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
এখন তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
আয়েশা ফয়েজের ছোট ছেলে বিশিষ্ট কার্টুনিস্ট আহসান হাবীব প্রথম আলোকে জানান, বেশ কিছুদিন থেকে তাঁর মা কিডনিসহ শারীরিক অন্যান্য জটিলতায় ভুগছেন। অবস্থার অবনতি হলে গতকাল দুপুরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা এখন অপরিবর্তিত রয়েছে।