ৎবের ‘মারধরে’র ঘটনায় শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ৎবের ‘মারধরে’র শিকার শ্রমিকেরা গতকাল বুধবার দেড় ঘণ্টা রাজশাহী-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে দেশের উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়।প্রত্যক্ষদর্শী ও শ্রমিক সূত্রের বিবরণ অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে গতকাল দুপুর ১২টার দিকে দুটি দূরপাল্লার বাস ঝিনাইদহ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। কুষ্টিয়ার মজমপুর এলাকায় জেলা শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা বাস দুটিকে আটকে দেন। খবর পেয়ে কুষ্টিয়া ৎব ক্যাম্পের সাত-আটজন সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিবহন চালক ও শ্রমিকদের মারধর করেন। এর প্রতিবাদে শ্রমিকেরা দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেন। জেলা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, এক মাস ধরে পরিবহন চলাচল নিয়ে ঝিনাইদহের মালিকপক্ষের সঙ্গে কুষ্টিয়া মালিকপক্ষের দ্বন্দ্ব চলছে। এর জের ধরে ঝিনাইদহের দুটি বাস আটকানো হয়। এ সময় ৎব ঘটনাস্থলে এসে সাত-আটজন শ্রমিককে মারধর করেন। এর সুষ্ঠু বিচারের দাবিতে তাঁরা এই অবরোধ করেন। কুষ্টিয়া ৎব ক্যাম্পের কমান্ডার মাসুদুর রহমান ৎবের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মজমপুর এলাকায় বিশৃঙ্খলার খবর পেয়ে আমরা তা সমাধান করতে ঘটনাস্থলে যাই। পরে পুলিশকে ঘটনাটি জানিয়ে আমরা ফিরে আসি।’ কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ৎবের মারধরের বিষয়টি শ্রমিকেরা জানিয়েছেন। আগামীকাল শুক্রবার এ নিয়ে কুষ্টিয়া মডেল থানায় পরিবহন মালিক, শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে বৈঠক হবে—এমন আশ্বাসে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন।