১ অক্টোবর থেকে অনলাইনে ভর্তির কার্যক্রম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের অনলাইনে ভর্তি কার্যক্রম ১ অক্টোবর শুরু হবে।
অনলাইনে টেলিটকের মাধ্যমে চারটি অনুষদের ১২টি বিভাগের ভর্তি ফরম পূরণের মাধ্যমে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম হাফিজুর রহমান জানান, প্রতিবারের মতো এ বছরও অনলাইনে ভর্তির কাযক্রম চলবে। ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভর্তি ফরম পূরণ করা যাবে। ভর্তি পরীক্ষা হবে ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।