১ অক্টোবর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে। আর ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১ ডিসেম্বর থেকে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে ভর্তির প্রক্রিয়াসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।