প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির নিবন্ধন আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে। টেলিটক মুঠোফোনের মাধ্যমে এসএমএস পদ্ধতিতে দিনে-রাতে যেকোনো সময় আবেদন করা যাবে। ৩১ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও উপাচার্য মো. আলী আশরাফ বলেন, ৫৫০ টাকা দিয়ে এবার নাম নিবন্ধন করা যাবে। চলতি বছরের ২ ও ৩ ডিসেম্বর ভর্তি পরীক্ষা হবে। ১৯টি বিভাগে ১ হাজার ১০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cou.ac.bd থেকে জানা যাবে।