১ আগস্ট থেকে দেশজুড়ে সিপিবির পদযাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার, জনজীবনের সংকট দূর ও ৭২-এর সংবিধানের মূল ভিত্তি পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আগামী ১ থেকে ৭ আগস্ট দেশজুড়ে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে। ঢাকা শহরসহ প্রতিটি জেলা সদর ও উপজেলা পর্যায়ে ওই তিন দাবির পক্ষে পার্টির স্থানীয় শাখার উদ্যোগে জনগণকে সম্পৃক্ত করে পদযাত্রা অনুষ্ঠিত হবে। পদযাত্রা এগিয়ে নেওয়ার সময় স্থানীয় নেতারা পথসভায় বক্তৃতা দেবেন। সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম গতকাল শনিবার এক যুক্ত বিবৃতিতে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ও ’৭১-এর ঘাতক-দালালগোষ্ঠী মরিয়া হয়ে নানা ষড়যন্ত্র শুরু করেছে।