১ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের কর্মকর্তা–কর্মচারীদের হাজিরা ইলেকট্রনিক পদ্ধতিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্ট
ফাইল ছবি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীকে ১ আগস্ট থেকে কর্মস্থলে আসা ও যাওয়ার সময় ইলেকট্রনিক পদ্ধতিতে হাজিরা দিতে হবে।

আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইলেকট্রনিক পদ্ধতিতে হাজিরা প্রদান কার্যকর করার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর আঙুলের ছাপ ১৮ থেকে ২১ জুলাই পর্যন্ত আপিল বিভাগের তথ্যপ্রযুক্তি (আইটি) শাখায় গ্রহণ করা হবে।