১ এপ্রিল থেকে মেশিন রিডেবল পাসপোর্ট চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ এপ্রিল থেকে দেশে সীমিত আকারে মেশিন রিডেবল পাসপোর্ট ও ভিসা (এমআরপি ও এমআরভি) পদ্ধতি চালু হচ্ছে। দেশের ১০টি আঞ্চলিক কার্যালয় থেকে এই পাসপোর্ট দেওয়া হবে। এসব কার্যালয় থেকে জরুরি ক্ষেত্রে পাসপোর্টের জন্য ফি দিতে হবে ছয় হাজার টাকা এবং সাধারণ ক্ষেত্রে তিন হাজার টাকা জমা দিতে হবে। প্রতিটি পাসপোর্টের মেয়াদ হবে পাঁচ বছর। প্রতিটি বইয়ে ৪৮টি পাতা থাকবে। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। ১০টি কার্যালয়ের মধ্যে যেসব জেলার নাগরিকেরা যেখান থেকে পাসপোর্ট নিতে পারবেন সেগুলো হচ্ছে: ঢাকা আঞ্চলিক কার্যালয় থেকে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী; ময়মনসিংহ থেকে ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ; চট্টগ্রাম থেকে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার; কুমিল্লা থেকে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া; সিলেট থেকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ; রাজশাহী থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগা, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, জয়পুরহাট ও বগুড়া; বরিশাল থেকে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি; রংপুর থেকে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা; যশোর থেকে যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরা বাগেরহাট, খুলনা; গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও মাদারীপুর।