১ কোটি ১০ লাখ টাকার পিপি দানা ও সিগারেট জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় কালোবাজারে বিক্রি করা প্রায় ৮০ লাখ টাকা মূল্যের পলিথিন ও প্লাস্টিক তৈরির কাঁচামাল পিপি দানা (পলি প্রোপাইলিন) এবং জাল ব্যান্ডরোলযুক্ত ও ব্যান্ডরোলবিহীন ৩০ লাখ টাকা মূল্যের সিগারেট জব্দ করা হয়েছে। পৃথক অভিযান চালিয়ে গত রোববার রাতে এসব জিনিস জব্দ করে কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট বিভাগ।

কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট বিভাগের বগুড়া অঞ্চলের উপকমিশনার নুর উদ্দিন মিলন বলেন, আমদানি করা ৮০ লাখ টাকার পিপি দানা শুল্ক ও ভ্যাট ফাঁকি দিতে কাস্টমস বিভাগকে না জানিয়েই গোপনে তা কালোবাজারে বিক্রি করা হয়েছিল। রোববার রাত তিনটার দিকে মহাস্থানগড় এলাকায় চারটি কাভার্ড ভ্যানসহ এসব পিপি দানা জব্দ করা হয়।

এদিকে শহরের ইয়াকুবিয়া মোড় এলাকার একটি ট্রান্সপোর্ট এজেন্সিতে ভোর পাঁচটার দিকে অভিযান চালিয়ে জাল ব্যান্ডরোলযুক্ত ও ব্যান্ডরোলবিহীন বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়। এসব সিগারেটের বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।