১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব করবে প্রাথমিক মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামী ১ জানুয়ারি সাপ্তাহিক ছুটির দিনেই বিনা মূল্যের পাঠ্যপুস্তক বিতরণ উৎসব করবে। এদিন সকাল ১০টায় রাজধানীর মিরপুর-২-এর ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করবেন।
গতকাল সোমবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, তাঁরা ২ জানুয়ারি এই উৎসব পালন করবেন।
এবার প্রাথমিক স্তরে সারা দেশে মোট ২ কোটি ২৩ লাখ ২২ হাজার ৪২৮ জন শিক্ষার্থীর জন্য ১০ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ৯৯৭টি বই বিতরণ করা হবে। এ ছাড়া প্রাক্-প্রাথমিকের ৩২ লাখ শিক্ষার্থীকে ৩ কোটি ২৮ লাখ ৮ হাজার ৫৩টি বই ও অনুশীলন খাতা দেওয়া হবে।