১ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত।

গতকাল রোববার এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। গতকাল তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম নতুন তারিখ ধার্য করেন। মামলাটি তদন্ত করছে র‌্যাব।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার (সাগর) ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার (রুনি) দম্পতি পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

মামলাটি প্রথমে তদন্ত করে শেরেবাংলা নগর থানা-পুলিশ। চার দিন পর মামলাটি স্থানান্তর হয় ডিবি পুলিশের কাছে। পরে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল মামলার তদন্তভার র‌্যাবের ওপর ন্যস্ত করা হয়।