প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা মন্ত্রণালয়ও আগামী ১ জানুয়ারি সাপ্তাহিক ছুটির দিনে বিনা মূল্যের পাঠ্যপুস্তক উৎসব দিবস পালন করবে। এদিন সকাল নয়টায় রাজধানীর গভ. ল্যাবরেটরি হাইস্কুলে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে দিবসের উদ্বোধন করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, এর আগে বছরের শুরুর দিন সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষা মন্ত্রণালয় ২ জানুয়ারি এই উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১ জানুয়ারিতেই এই উৎসব পালনের ঘোষণা দেয়। এখন শিক্ষা মন্ত্রণালয়ও একই ঘোষণা দিল।