১ জানুয়ারিতেই পাঠ্যপুস্তক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত বছরগুলোর মতো এবারও নতুন বছরের প্রথম দিনেই পাঠ্যপুস্তক উৎসব পালন করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ও আগামী ১ জানুয়ারি বিনা মূল্যের পাঠ্যপুস্তক উৎসব দিবস পালন করবে। ওই দিন সকাল নয়টায় রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে দিবসের উদ্বোধন করা হবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ বুধবার প্রথম আলোকে বলেন, অন্যান্য বছরের মতো এবারও বছরের প্রথম দিনে এই উৎসব করা হবে।
এর আগে বছরের শুরুর দিন (শুক্রবার) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষা মন্ত্রণালয় ২ জানুয়ারি এই উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১ জানুয়ারিতেই এই উৎসব পালনের ঘোষণা দেয়। শেষ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ও আগের অবস্থান থেকে সরে এসে একই দিনে পাঠ্যপুস্তক উৎসবের ঘোষণা দিল।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ওই দিন সকাল ১০টায় রাজধানীর মিরপুর-২-এর ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই উৎসব পালন করা হবে।