১ জুন সংসদ অধিবেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন আগামী ১ জুন থেকে শুরু হবে। গতকাল সোমবার রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন।
জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। ১ জুন অধিবেশন শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়। এই অধিবেশনেই ২০১৫-১৬ অর্থবছরের বাজেট উত্থাপন করা হবে। আলোচনা শেষে ৩০ জুন তা পাস হবে। অধিবেশন কত দিন চলবে তা সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারণ করা হবে।
এর আগে চলতি দশম সংসদের পঞ্চম অধিবেশন এ বছরের ১৯ জানুয়ারি শুরু হয়ে ২ এপ্রিল শেষ হয়। অধিবেশন বসেছিল ৩৯ কার্যদিবস।