১ জুলাই থেকে নতুন স্কেলে বেতন দাবি বেসরকারি শিক্ষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আগামী ১ জুলাই থেকে বেসরকারি শিক্ষক-কর্মচারীদেরও নতুন স্কেলে বেতন দেওয়ার দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। তারা দেশের শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোরও দাবি জানায়।
জাতীয় প্রেসক্লাবে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ কথা বলা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি আবদুল মান্নান চৌধুরী। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের প্রায় ৯৭ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি। শিক্ষানীতি বাস্তবায়ন করতে হলে এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের সহযোগিতা লাগবে।