১ নভেম্বর চুয়েটে ভর্তি পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। গত রোববার ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ভর্তি কমিটি ২০১৭-এর সভাপতি মো. হযরত আলীর সভাপতিত্বে গতকালের সভায় উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা, আবেদন প্রক্রিয়াসহ যাবতীয় তথ্য চুয়েটের ওয়েবসাইটের মাধ্যমে পরে জানানো হবে।