১ ভোটের ব্যবধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউপি নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডে ১ ভোটের ব্যবধানে সদস্যপদে জয়ী হয়েছেন মো. বাবুল মিয়া। তিনি ৪৯০ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী আশিকুল আলম পেয়েছেন ৪৮৯ ভোট। গত সোমবার এই ইউপিতে ভোট গ্রহণ হয়। সীমানা জটিলতায় উচ্চ আদালতের নির্দেশে এই ইউপির নির্বাচন স্থগিত ছিল। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এ টি এম শামীম মাহমুদ বলেন, কয়েক দফা গণনার পর বাবুল মিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।