১ মে কাঁচপুরে খালেদা জিয়ার সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে আগামী ১ মে নারায়ণগঞ্জের কাঁচপুরে সমাবেশ করবে জেলা বিএনপি ও শ্রমিক দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার। ওই সমাবেশ করার অনুমতি চেয়ে গতকাল সোমবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে চিঠি দিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার বলেন, ‘জেলা প্রশাসক ও পুলিশ সুপার আমাদের চিঠি গ্রহণ করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আশা করছি, সমাবেশের ব্যাপারে কাল (আজ মঙ্গলবার) আনুষ্ঠানিক অনুমতি পাব।’ জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল জানান, ‘সমাবেশের ব্যাপারে অচিরেই সিদ্ধান্ত জানানো হবে।’