১ লাখ টাকার কাঠ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কোস্টগার্ডের অভিযানে ১ লাখ টাকার কাঠ জব্দ করা হয়েছে। গতকাল শনিবার জোড়সিং এলাকায় ছোলাইমান আলীর পুকুরে অভিযান চালিয়ে ৫০ ঘনফুট পশুর কাঠ পাওয়া যায়। আংটিহারা কোস্টগার্ডের চিফ পেটি অফিসার ইকবাল বাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই পুকুরের মালিক পালিয়ে যান। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা