১ সেপ্টেম্বর থেকে তৃতীয় অধিবেশন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আগামী ১ সেপ্টেম্বর। আজ সোমবার রাষ্ট্রপতি আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৫ জানুয়ারির নির্বাচনের পর দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ফেব্রুয়ারি মাসে। আর দ্বিতীয় অধিবেশন শুরু হয় মে মাসে।

জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পাস হয়।