১ সেপ্টেম্বর থেকে রাজপথে থাকবেআওয়ামী লীগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়ার জন্মদিন নকল, চুলও নকল। নকল চুলই বাতাসে উড়ে যাবে। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর যুবলীগ (দক্ষিণ) আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।নাসিম বলেন, ‘আন্দোলন করে আওয়ামী লীগকে পরাজিত করা যাবে না। ১ সেপ্টেম্বর থেকে আমরাও পাড়া-মহল্লায় যাব। আমরাও রাজপথে থাকব।’ তিনি বলেন, জানুয়ারিতে নির্বাচন হবে। সে নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে।যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, বিরোধী দলের সব হুঙ্কার পরাস্ত করতে যুবলীগই যথেষ্ট। এদিকে, ৩০ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানের জনসভার প্রস্তুতি হিসেবে ঢাকা মহানগর আ.লীগ গতকাল বর্ধিত সভা করেছে।