১ সেপ্টেম্বর থেকে ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা
চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর এই সাত বিভাগে একসঙ্গে এ পরীক্ষা শুরু হবে।
গতকাল বৃহস্পতিবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে সংবাদমাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
প্রথম শ্রেণির ২ হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে গত বছরের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বছরের ৮ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই লাখেরও বেশি পরীক্ষার্থী এতে অংশ নেন। লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১৩ হাজার ৮৩০ জন।