১ সেপ্টেম্বর থেকে ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু
আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর—এই সাত বিভাগে একসঙ্গে এ পরীক্ষা শুরু হবে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেসারউদ্দিন প্রথম আলোকে বলেছেন, সাতটি বিভাগে ১ সেপ্টেম্বর থেকে ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে সংবাদমাধ্যমে জানিয়ে দেওয়া হবে।