১-৪ মে তিন হাজার টেলিফোন সাময়িক বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণকাজের জন্য আগামী ১ থেকে ৪ মে পর্যন্ত বাংলামটর, ইস্কাটন ও দিলু রোড এলাকার প্রায় তিন হাজার চালু টেলিফোন সাময়িকভাবে বন্ধ থাকবে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।