১০ অক্টোবর পর্যন্ত আপত্তি জমা নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশনের ওয়ার্ডভিত্তিক সীমানা নির্ধারণ নিয়ে আপত্তি জমা দেওয়ার সময়সীমা ১০ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ওই সময়ের মধ্যে বিভিন্ন ওয়ার্ডের সীমানা নির্ধারণ নিয়ে আপত্তির আবেদন জমা দেওয়া যাবে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে শুনানি হবে। গতকাল মঙ্গলবার পর্যন্ত একটি মাত্র আবেদনপত্র জমা পড়েছে। কুমিল্লা জেলা প্রশাসক ও সীমানা নির্ধারণ কর্মকর্তা মো. রেজাউল আহসান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। জানতে চাইলে সহকারী সীমানা নির্ধারণ কর্মকর্তা ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে আমরা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড নির্ধারণ করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি। ওই সীমানা নিয়ে কারও আপত্তি থাকলে সেটা লিখিত আকারে জানাতে হবে। এরপর শুনানি শেষে চূড়ান্ত সীমানা নির্ধারণ ও ভোটার সংখ্যা নির্ণয় করা হবে।’ ২০১২ সালের ১০ জানুয়ারির মধ্যে নবগঠিত এ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।