১০ অভিযোগের নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য কমিশন ট্রাইব্যুনালে তথ্যবঞ্চিত ১০ জন অভিযোগকারীর অভিযোগের শুনানি শেষে তা নিষ্পত্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুকের আধা বিচারিক আদালতে বেসিক ব্যাংক, মিল্ক ভিটা, বিআইডব্লিউটিসি, সমবায় অধিদপ্তর, কেন্দ্রীয় গো প্রজনন দুগ্ধ খামার, সিরাজগঞ্জ উপজেলা শিক্ষা অফিস ও সাতক্ষীরার ১৪ নম্বর ফিংড়ি ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে করা অভিযোগের শুনানি হয়। কয়েকজন দায়িত্ব পাওয়া কর্মকর্তা কমিশনের নির্দেশে সুনির্দিষ্ট তারিখের মধ্যে তথ্য দেওয়ার অঙ্গীকার করায় ট্রাইব্যুনাল সেগুলো নিষ্পত্তি করে দেন। আজ বুধবার আরও ১০টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।