১০ আইনজীবী ও বিএনপির তিন নেতার জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকনসহ ১০ আইনজীবী চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন।পৃথক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন একই বেঞ্চ।