প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুবলীগ নেতা রিয়াজুল হক মিল্কী হত্যা মামলার অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মইনুল ইসলাম ভূঁইয়া এ আদেশ দেন।
আদালত আগামী ১০ আগস্টের মধ্যে ঘটনার তদন্ত করে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
গত ৯ জুন মিল্কী হত্যা মামলায় র্যাবের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন নিহত মিল্কীর ভাই ও মামলার বাদী রাশেদুল হক খান। মামলার নথি সংশ্লিষ্ট আদালতে না থাকায় মহানগর হাকিম মইনুল ইসলাম ভূঁইয়া নথিপ্রাপ্তি সাপেক্ষে ১৭ জুন এ বিষয়ে শুনানির তারিখ ধার্য করেন।