১০ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলার ১০ জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে সরকারের দায়ের করা মামলায় হাজিরা দিতে গেলে গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া মুখ্য বিচারিক হাকিম আদালত তাঁদের জেলহাজতে পাঠান। বিগত উপজেলা নির্বাচনে ব্যয় বিবরণী জমা না দেওয়ায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।
আসামিপক্ষের আইনজীবী শিবশংকর দাস জানান, ২০০৯ সালের উপজেলা নির্বাচনে ব্যয় বিবরণী জমা না দেওয়ায় ওই বছরই সরকারের পক্ষ থেকে নবীনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মলাই মিয়া, গোলাম শাহরিয়ার, মোস্তাক আহমদ, জসীম উদ্দিন, মনির হোসেন, হুমায়ুন কবির, আবদুল্লাহ মাস্টার, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ হোসেন ও গোলাম হোসেন এবং আশুগঞ্জের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জালাল উদ্দিনের বিরুদ্ধে মামলা করা হয়।:n:
নান্দাইলে বিএনপি নেতা খুন:h:
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:a:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৬ নং রাজগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান (৪৫) গত রোববার খুন হয়েছেন। আজিজুর উপজেলার উলুহাটি বাজারের ব্যবসায়ী ও দেশ ইটভাটার মালিক। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইটভাটা মালিক সমিতি।
পুলিশ জানায়, গত রোববার রাতে উলুহাটি-কালীগঞ্জ বাজার সড়কের বনাটি এলাকায় আজিজুরের লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেন। রাতেই পুলিশ তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় পুলিশ আজিজুরের সঙ্গে থাকা তিন হাজার টাকা ও একটি মুঠোফোন উদ্ধার করে।
আজিজুরের ছোট ভাই জামাল উদ্দিন জানান, তিনি ও তাঁর ভাই গত রোববার একসঙ্গে উলুহাটি বাজারে ইফতার ও নামাজ পড়েন। এরপর আজিজুর তাঁর ডিসকভার মোটরসাইকেলে করে পাশের কালীগঞ্জ বাজারে যান। সেখান থেকে ফেরার পথে বনাটি এলাকায় তিনি হত্যাকাণ্ডের শিকার হন। তাঁর মোটরসাইকেলের সন্ধান এখনো পাওয়া যায়নি। তবে জামাল দাবি করেন তাঁর ভাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের সংশ্লিষ্টতা রয়েছে।
প্রতিবেশীরা জানান, আজিজুর নান্দাইল আসনের সাবেক সাংসদ খুররম খান চৌধুরীর নেতৃত্বাধীন পক্ষের বিএনপির ইউনিয়ন শাখার সভাপতি। এদিকে আজিজুরের হত্যার প্রতিবাদে উপজেলা ইটভাটা মালিক সমিতি গতকাল মানববন্ধন করে।
নান্দাইল মডেল থানার ওসি খন্দকার জাহিদুল ইসলাম জানান, আজিজুরের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ পারিবারিক দ্বন্দ্ব, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা—এ তিনটি বিষয় সামনে রেখে হত্যাকাণ্ডের তদন্ত করছে।